রূপকথার জাদুর বন
দি নিউজ লায়ন; বনটিতে প্রবেশ করলে প্রথম দর্শনেই আপনার মনে হতে পারে, আপনি হয়তো কোনো রূপকথার জাদুর বনে প্রবেশ করেছেন। কারণ ১৯৩০ সালে লাগানো এই বনের প্রায় ৪০০টি পাইন গাছের সবগুলো গাছই উত্তর দিকে বাঁকানো! দেখে মনে হবে কোনো এক জাদুমন্ত্রের প্রভাবে বনের সমস্ত গাছ একদিকে বেঁকে গেছে।
অদ্ভুত দর্শন এই বনের অবস্থান পোল্যান্ডের গ্রাইফিনোতে। কেন এই বনের সব গাছ উত্তর দিকে বেঁকে গেছে, তা আজও রহস্য। কারও কারও মতে, কোনো এক তুষার ঝড়ে গাছগুলোর এ রকম অবস্থা হয়েছে। কেউ কেউ বলেন, কৃত্রিম কোনো পদ্ধতি অবলম্বন করে যান্ত্রিক পদ্ধতিতে এই গাছগুলোকে এমন করে আকৃতি দেওয়া হয়েছিল। কিন্তু সেই পদ্ধতি কী, তা কেউ বলতে পারেনি।
সেগুলোকে নাকি বলা হতো কম্পাস টিম্বার। আবার অনেকেই বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শহরটি ধ্বংস হয়ে যায়। বিশ্বযুদ্ধের সময় নাকি সামরিক ট্যাঙ্ক গিয়েছিল এই জঙ্গলের মধ্য দিয়ে। তাই ট্যাঙ্কের আঘাতেই নাকি এ রকম বেঁকে গেছে গাছগুলো, তবে এই তত্ত্ব নিয়েও উদ্ভিদবিজ্ঞানীদের মধ্যে সংশয় রয়েছে।

Post a Comment